Tuhin Pal

আরও অনেক কিছু ওয়েবসাইট আপডেট দ্রুত পরিবর্তন করা হবে। [ CSC VLE ]

Tuesday, June 15, 2021

WB Oasis Scholarship 2021 for SC, ST, OBC Students Apply Online 2021

WB Oasis Scholarship 2021 for SC, ST, OBC Students Apply Online 2021

SC, ST, OBC ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকার (Govt. of West Bengal) এর Backward Classes Welfare Department, Government of West Bengal শুরু করে দিয়েছে SC, ST এবং OBC ছাত্র-ছাত্রীদের ছাত্রবৃত্তি (Scholarship) দেওয়ার জন্য Application গ্রহন করা। বাড়ীতে বসেই Online এর মাধ্যমে Application করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এছাড়াও নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র (Common Service Center) বা যেকোনো Online Center এ গিয়ে ছাত্র-ছাত্রীরা অ্যাপ্লিকেশান করতে পারবে।


Required Documents : ( প্রয়োজনীয় কাগজপত্র )

    1. Passport Size Photo ( পাসপোর্ট সাইজের ছবি )
    2. Caste Certificate ( জাতি শংসাপত্র )
    3. Income certificate ( আয় শংসাপত্র )
    4. Last Marksheet ( শেষ মার্কশিট )
    5. Aadhar Card ( আধার কার্ড )
    6. Bank Passbook ( ব্যাংক পাসবুক )

Application Process : ( আবেদন প্রক্রিয়া )

তোমাদের OASIS এর Official Website "http://www.oasis.gov.in" তে গিয়ে সমস্ত কিছু তথ্য দিয়ে Submit করতে হবে।

1. অফিসিয়াল ওয়েবসাইট -এ গিয়ে STUDENTS CORNER এর STUDENT'S REGISTRATION এ ক্লিক করতে হবে।

2. নিজের তোমার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যে District বা জেলাতে অবস্থান করছে সেই District বা জেলা টি Choose করতে হবে।

3. এখানে নিজের নাম, বাবার নাম, Gender, Caste Certificate নাম্বার লিখে Submit করতে হবে। ফলে তোমার কাস্ট সার্টিফিকেট Details অনুযায়ী Verify হবে।

4. এরপর পরের Page এ তোমার জন্ম তারিখ , কাস্ট , বর্তমান ক্লাস , আধার নাম্বার, বর্তমান Institution এর নাম ইত্যাদি Fillup করতে হবে এবং Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর Acknowledgment Download করার জন্য একটি Page আসবে, সেখান থেকে Acknowledgment Download করে Print করে নিতে হবে। এই Acknowledgment Slip এ Application / User ID এবং Password লেখা থাকবে।

5. পুনরায় "http://www.oasis.gov.in" তে গিয়ে STUDENTS CORNER এর REGISTERED STUDENT'S LOGIN এ ক্লিক করতে হবে এবং নিজের Application / User ID এবং Password দিয়ে Login করতে হবে।

6. Further Details  এ Click করে নিজের Address বা ঠিকানা সহ কিছু তথ্য Input করে Save করতে হবে এবং Bank Account Details দেবার জায়গায় Bank Name, Account Number, IFS Code এবং MICR Code ইনপুট করে Verify and Lock অপশন এ ক্লিক করে Form টিকে Final Submit করতে হবে।

7. শেষে Print Application এ ক্লিক করে  Form টি Print করে নিতে হবে।

8. Print করা ফর্মটি  BDO Office (ব্লক এরিয়ার ক্ষেত্রে), PO cum DWO ( মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে) অফিসে নিম্নলিখিত ডকুমেন্ট এর জেরক্স কপি সহ জমা করতে হবে -

  Passport Size Photo , Caste Certificate, Income Certificate, Last Mark-sheet, Bank Passbook .

OASIS Scholarship Help Line No. : +91 - 84 20 02 3311
OASIS Official Website : http://oasis.gov.in/ -


Application Status Check :-
তুমি যে স্কলারশিপ এর Application Status Check করার জন্য :- প্রথমে OASIS এর Official Website "http://www.oasis.gov.in" টি Open এ ক্লিক করতে হবে। এরপর STUDENTS CORNER এর নিচে ANNOUNCEMENTS এর ডান দিকে Track an Application Option এ ক্লিক করতে হবে। নতুন Page আসবে, সেখানে Application Serial No/User ID লেখার জায়গায় ফর্মের Application Number টি লিখতে হবে, যেই District বা জেলা থেকে Apply করেছো সেই District বা জেলাটি Select করতে হবে, Session Select করতে হবে, নিচে একটি Text দেওয়া থাকবে সেটি দেখে দেখে নিচের বক্সে টাইপ করে Check Status এ ক্লিক করলেই তুমি তোমার Application এর Status দেখতে পাবে।

T Pal

About T Pal

আশা করছি যে আমাদের এই প্রচেষ্টা আপনাদেরকে সাফল্যের পথে এগিয়ে যেতে বিশেষ ভাবে সাহায্য করবে

Thanks you for your Response